রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এর মধ্যে নতুন করে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন তিনি। প্রায় তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার কথা জানান সামিয়া।

সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

সামিয়া বলেন, গত পাঁচ বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি। তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই তার কাছে ভিন্ন।

কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে বলে চিকিৎসকেরা তাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে মন খারাপ না করে মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করেছেন তিনি।

সামিয়া লিখেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে তা স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছেন।

নিজের নতুন লুকের ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামিয়া। তিনি লিখেছেন, কিছুদিন পর হয়তো চুল পড়ে যাবে। তার আগেই নতুন লুকটি উদ্‌যাপন করে নিজেকে অনুপ্রাণিত করতে চেয়েছেন।

ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, তা যারা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন বলে উল্লেখ করেন সামিয়া। কাছের কোনো মানুষকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সেই আশাও প্রকাশ করেন তিনি।

সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি বলেন, আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তোলেন সামিয়া। সেই কাজের সঙ্গেও যুক্ত আছেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।