খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
বিনোদন ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়.
অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করেছেন তিনি। সেখানেই খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক।সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। তাঁকে গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবেও উল্লেখ করেন তিনি।ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের কথা মনে করিয়ে দেয়।ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য আসতে থাকে। অনেকে চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, চমক একজন প্রতিভাবান শিল্পী। তাঁকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে বলেও মন্তব্য করেন তিনি।কেউ কেউ লিখেছেন, এই প্রথম কেউ চমককে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আবার কারও মন্তব্য, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে, যেন সত্যিই খালেদা জিয়া।এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হন। এর মাধ্যমে শোবিজে তাঁর পথচলা শুরু। তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন চমক। অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করেছেন তিনি। সেখানেই খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। তাঁকে গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবেও উল্লেখ করেন তিনি।
ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের কথা মনে করিয়ে দেয়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য আসতে থাকে। অনেকে চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, চমক একজন প্রতিভাবান শিল্পী। তাঁকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে বলেও মন্তব্য করেন তিনি।
কেউ কেউ লিখেছেন, এই প্রথম কেউ চমককে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আবার কারও মন্তব্য, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে, যেন সত্যিই খালেদা জিয়া।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হন। এর মাধ্যমে শোবিজে তাঁর পথচলা শুরু। তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।
‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন চমক। অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।