রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এবার তাঁদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে তাঁদের বিয়েতে ছিল না কোনো জাঁকজমক কিংবা তারকাদের ভিড়। একেবারে সাদামাটা আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুযায়ী, গোয়ার উত্তরাঞ্চলের মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুতই প্রক্রিয়াটি সম্পন্ন করেন এই তারকা জুটি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার অভিন্ন দেওয়ানি বিধির আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিয়ের দিনও বেশ সাধারণ পোশাকেই বিকেল চারটার দিকে কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই এরপর একসঙ্গে পথচলা শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান এরিক। চার বছর পর, ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের বিষয়ে তাড়াহুড়া করেননি এই জুটি, বরং নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে, আর এবার ২০২৬ সালে এসে সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অতীতে নিজের অবস্থান জানিয়েছিলেন অর্জুন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়; সম্পর্কের গভীরতা কোনো কাগজ দিয়ে নির্ধারণ করা যায় না। তিনি আরও জানিয়েছিলেন, তাঁরা এমনিতেই নিজেদের বিবাহিত মনে করেন এবং একে অপরকে এগিয়ে যেতে সহযোগিতা করার পাশাপাশি প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন। তবে বিয়ের বিরোধী নন বলেও স্পষ্ট করেছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত সেই সম্পর্কই এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে অর্জুন ও মেহেরের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটলেও অর্জুন তাঁর দুই মেয়ের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরুটা হয়েছিল ভালোবাসা দিয়ে। এরপর তাঁরা বিয়ে না করেই সংসার শুরু করেন। দুটি সন্তানের বাবা-মা হওয়ার পরেও তাঁরা বহু বছর অবিবাহিতই ছিলেন। তাঁদের কাছে সম্পর্কের অর্থ ছিল একান্ত ব্যক্তিগত, যা সামাজিক বা আইনি স্বীকৃতির ঊর্ধ্বে ছিল।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।