জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ রোপণ ছাত্রদল নেতার
জবি প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ রোপণ ছাত্রদল নেতার.
সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ।শুক্রবার দিনব্যাপী দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির এসব চারা রোপণ করা হয়।আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চান তাঁরা।জাফর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।তিনি বলেন, ‘২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য শুধু একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে দেশের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত। আমরা সেই উদ্যোগের সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে চাই। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ লাগিয়েছি।’জাফর আহমেদ আরও বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। রোপণ করা গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও তাঁরা নজর রাখবেন।দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।জাফর আহমেদ বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারেন। তাঁর এই উদ্যোগ দেখে অন্যরাও বৃক্ষরোপণে উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি।উল্লেখ্য, সরকার আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি নতুন গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছ রোপণ এবং রোপণের পর সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ।
শুক্রবার দিনব্যাপী দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির এসব চারা রোপণ করা হয়।
আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চান তাঁরা।
জাফর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ‘২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য শুধু একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে দেশের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত। আমরা সেই উদ্যোগের সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে চাই। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ লাগিয়েছি।’
জাফর আহমেদ আরও বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। রোপণ করা গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও তাঁরা নজর রাখবেন।
দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাফর আহমেদ বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারেন। তাঁর এই উদ্যোগ দেখে অন্যরাও বৃক্ষরোপণে উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, সরকার আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি নতুন গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছ রোপণ এবং রোপণের পর সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন।