সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আইবিএ ও বেক্সিমকো ফার্মার যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

আইবিএ ও বেক্সিমকো ফার্মার যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) প্রথম ব্যাচের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ফার্মাসিউটিক্যাল শিল্পের পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা, ব্যবসায়িক জ্ঞান এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হবে। আয়োজকদের দাবি, দেশে ফার্মাসিউটিক্যাল শিল্পের বাণিজ্যিক, নিয়ন্ত্রক, উৎপাদন ও উদ্ভাবনসংক্রান্ত বাস্তব চাহিদাকে কেন্দ্র করে এটিই প্রথম পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি।

কর্মসূচিতে আইবিএর শিক্ষক এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের জ্যেষ্ঠ নির্বাহীরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাঠদানে ক্লাসরুম লেকচার, কেস স্টাডি, বিজনেস সিমুলেশন এবং বাস্তবভিত্তিক প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে।

কোর্স সফলভাবে সম্পন্নকারীদের আইবিএর পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

প্রথম ব্যাচে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাইনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার ৪৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা, কর্মসূচির মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান এম. এ. আরশাদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আইবিএর একাডেমিক দক্ষতা এবং শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পরিচালিত এই কর্মসূচি ফার্মাসিউটিক্যাল শিল্পে এক্সিকিউটিভ শিক্ষার নতুন মানদণ্ড তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিওও রাব্বুর রেজা একটি মাস্টারক্লাস পরিচালনা করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।