ক্যারিয়ার প্রস্তুতিতে বেরোবিতে ‘নো ইওর এমপ্লয়ার’ সেশন.
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়। শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার পাশাপাশি নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা প্রত্যাশা করেন, সে বিষয়েও জানতে হবে।তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতেও সহায়তা করবে। তিনি নিয়মিত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং চাকরির বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল এবং ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বক্তব্য দেন।আরও পড়ুন: আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকীঅনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা।অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে দিকনির্দেশনা দেন।ক্যারিয়ার হাবের কার্যক্রম তুলে ধরে আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ব্র্যাক ক্যারিয়ার হাব একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’, যেখানে দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা দেওয়া হয়।আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১২০২০ সালে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে চালু হওয়া এ প্ল্যাটফর্ম তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে সহায়তা করছে।তিনি জানান, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রথমে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই ও নিবন্ধন করা হয়। পরে ‘ক্যারিয়ার চ্যাট’ ও প্রাথমিক মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা ও প্রস্তুতির বিষয়টি চিহ্নিত করা হয়। চাকরির জন্য প্রস্তুতদের কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়। আর দক্ষতা উন্নয়নের প্রয়োজন হলে তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।বিবিএসের তথ্য তুলে ধরে ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছর। উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৬ শতাংশ স্নাতক এখনো কর্মসংস্থানের বাইরে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেন। তবে প্রয়োজনীয় দক্ষতা, শ্রমবাজার সম্পর্কে তথ্য ও কার্যকর ক্যারিয়ার নির্দেশনার অভাবে অনেকে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। এ কারণে কর্মজীবনে সফলভাবে প্রবেশের জন্য সঠিক প্রস্তুতি জরুরি।অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়। শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার পাশাপাশি নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা প্রত্যাশা করেন, সে বিষয়েও জানতে হবে।
তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতেও সহায়তা করবে। তিনি নিয়মিত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং চাকরির বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল এবং ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বক্তব্য দেন।
আরও পড়ুন: আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে দিকনির্দেশনা দেন।
ক্যারিয়ার হাবের কার্যক্রম তুলে ধরে আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ব্র্যাক ক্যারিয়ার হাব একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’, যেখানে দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা দেওয়া হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১
২০২০ সালে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে চালু হওয়া এ প্ল্যাটফর্ম তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে সহায়তা করছে।
তিনি জানান, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রথমে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই ও নিবন্ধন করা হয়। পরে ‘ক্যারিয়ার চ্যাট’ ও প্রাথমিক মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা ও প্রস্তুতির বিষয়টি চিহ্নিত করা হয়। চাকরির জন্য প্রস্তুতদের কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়। আর দক্ষতা উন্নয়নের প্রয়োজন হলে তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
বিবিএসের তথ্য তুলে ধরে ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছর। উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৬ শতাংশ স্নাতক এখনো কর্মসংস্থানের বাইরে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেন। তবে প্রয়োজনীয় দক্ষতা, শ্রমবাজার সম্পর্কে তথ্য ও কার্যকর ক্যারিয়ার নির্দেশনার অভাবে অনেকে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। এ কারণে কর্মজীবনে সফলভাবে প্রবেশের জন্য সঠিক প্রস্তুতি জরুরি।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।