বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১২৬ গোলের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন মেসি

১২৬ গোলের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন মেসি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। বুধবার সারা বিশ্বের কোটি সমর্থকের সামনে মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

বিদায়ী ম্যাচে আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোল করেছেন মেসি। করিয়েছেন আরও দুটি গোল। ১২৬তম আন্তর্জাতিক গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের অধ্যায় শেষ করলেন রোজারিওর এই খুদে জাদুকর।

এস্তাদিও মনুমেন্তালে পুরো আয়োজনই ছিল মেসিকে ঘিরে। আর্জেন্টিনাও ৩-০ গোলের জয় দিয়ে সেই আয়োজনকে আরও স্মরণীয় করে তুলেছে।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার তিন গোলেই ছিল মেসির ছোঁয়া। প্রথম দুটি গোল করিয়েছেন নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে। পরে নিজেই করেছেন তৃতীয় গোলটি।

প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ চারটি শট নেন মেসি। গোলের সুযোগও পেয়েছিলেন। তবে শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে শেষ মুহূর্তে ভালোভাবে শট নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পান আরেক বিদায়ী তারকা নিকোলাস ওতামেন্দি। মেসির পাঠানো বল ভলিতে জালে জড়ান তিনি।

বিদায়ী ম্যাচে গোল করে এর চেয়ে ভালো শুরু আর কী-ই বা হতে পারত! গোলের দুই মিনিট পরই ওতামেন্দিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।

৬১ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলেও অবদান মেসির। বাঁ দিক থেকে তাঁর বাড়ানো বল পান নিকো পাজ। গোলপোস্টের দিকে ঘুরে বাঁকানো শটে বাম কোণ দিয়ে বল জালে পাঠান তিনি। আর্জেন্টিনার সম্ভাব্য ভবিষ্যৎ ‘১০ নম্বর’ হিসেবে যাঁকে দেখা হচ্ছে, সেই পাজও বিদায়ী মেসির কাছ থেকেই পেলেন গোলের পাস।

ম্যাচের শেষ গোলটি আসে মেসির পা থেকে। বেনিনের বক্সে অগাস্তিন গিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মেসি। ওপরের কোণা দিয়ে জোরালো শট নিয়ে গোল করার পর সতীর্থদের সঙ্গে বৃত্তে দাঁড়িয়ে উদযাপন করেন তিনি।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। সেদিন তাঁর গায়ে ছিল ১৮ নম্বর জার্সি। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে, ২০০৬ সালের ১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি।

সেই বছরই বিশ্বকাপে প্রথম গোল পান মেসি। সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে শুরু হয়েছিল তাঁর বিশ্বকাপযাত্রা। ২০২৬ বিশ্বকাপ দিয়ে সেই অধ্যায়েরও ইতি টানার আগে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ২১।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি ছিল ২০৮তম। জাতীয় দলের হয়ে তাঁর নামের পাশে থাকল ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট।

আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জিতেছেন মেসি। এর মধ্যে আছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

জয়, রেকর্ড আর অসামান্য এক উত্তরাধিকার নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন মেসি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।