সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অস্ত্র মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অস্ত্র মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার
ছবি নিজস্ব প্রতিবেদক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. শাহিনুর রশিদ ওরফে হালিমকে (৫০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩ আগস্ট) রাতে র‍্যাব-৩ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার শাহিনুর রশিদ ঢাকার ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৬-১৭ সালে ক্যান্টনমেন্ট থানার মানিকদি, ইসিবি চত্বর, ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করতেন হালিম। ২০১৭ সালের ৪ জুন র‍্যাব-৪ তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ৭.৬৫ ক্যালিবারের গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার বিচার শেষে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর দীর্ঘদিন তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নাম-পরিচয় ও বেশভূষা পরিবর্তন করে অবস্থান করছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহিনুর রশিদ ২০১২ সালের একটি ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে র‍্যাব-৩-এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা প্রেব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।