রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এ সময়ে সারাদেশে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে সারাদেশে প্রতিদিন গড়ে ৩৭টি করে অভিযান পরিচালনা করা হয়েছে।

লোকমান এফেন্দি জানান, আটক হওয়া ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীর মধ্যে ৩৫ হাজারের বেশি জনকে অভিবাসন বিভাগের নিজস্ব অভিযানে আটক করা হয়েছে। বাকি ২২ হাজারের বেশি ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রবেশপথে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটক করা হয়।

অভিযানে মূলত তিন ধরনের আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। এগুলো হলো—বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, নির্ধারিত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে অনুমোদিত খাতের বাইরে কাজ করা।

অভিবাসন বিভাগের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, অভিযান শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নয়। অবৈধ জেনেও তাঁদের কাজে নিয়োগ দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং তাঁদের বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া দেওয়া বাড়ির মালিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ছয়টি মামলা হয়েছে।

সাধারণ নাগরিকদের উদ্দেশে লোকমান এফেন্দি বলেন, অবৈধ অভিবাসী বা কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। বরং ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ বিষয়টি দ্রুত অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে।

তিনি বলেন, এভাবে তথ্য দেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুশৃঙ্খলভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।