রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
লিবিয়ায় দীর্ঘদিন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে নিরাপদ ও মানবিকভাবে দেশে ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে যাত্রাকালে তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়।

দীর্ঘদিন ধরে ওই বন্দিশিবিরে মানবেতর পরিবেশে অবস্থান করার পর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আইওএমের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। দেশে ফিরে স্বজনদের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।