কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবুল আহমেদ নিহত.
কাতার লুসাইল এরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কাতার প্রবাসী বাবুল আহমেদ। কাতারের স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।লুসাইল থেকে দোহা ফেরার পথে গাড়িতে সমস্যা হওয়ায় তিনি রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন। এসময় আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধাক্কা দেয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।বাবুল আহমেদের বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলায়। প্রায় ২০ বছর ধরে তিনি কাতারে ছিলেন বলে জানিয়েছেন কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা ও ভোলা সমিতি কাতারের সভাপতি মাহবুব আলম।বাবুল আহমেদের মরদেহ বর্তমানে দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।বাবুল আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী। এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কাতার লুসাইল এরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কাতার প্রবাসী বাবুল আহমেদ। কাতারের স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
লুসাইল থেকে দোহা ফেরার পথে গাড়িতে সমস্যা হওয়ায় তিনি রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন। এসময় আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধাক্কা দেয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।
বাবুল আহমেদের বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলায়। প্রায় ২০ বছর ধরে তিনি কাতারে ছিলেন বলে জানিয়েছেন কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা ও ভোলা সমিতি কাতারের সভাপতি মাহবুব আলম।
বাবুল আহমেদের মরদেহ বর্তমানে দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
বাবুল আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী। এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।