রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুয়েতের জিলিব আল শুয়ুখে দুই বাসের চাপায় পড়ে এক বাংলাদেশি বাস চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) এ ঘটনা ঘটে। আর তাকে চাপা দেওয়া বাসটিতে ছিলেন এক ভারতীয় চালক।

সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন জানিয়েছে, ওই বাংলাদেশি চালক তার বাসটিতে রটিন পরীক্ষা করছিলেন। তিনি এক পর্যায়ে তার বাসের সামনের অংশে যান। তখন তার বাসের সামনে দাঁড়ানো আরেকটি বাস হঠাৎ করে পেছন দিকে চলে আসে। আর এতে করে দুই বাসের মধ্যে চাপা পড়েন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে বাংলাদেশি চালকের প্রাণ চলে যায়।

সংবাদমাধ্যমটি নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করেনি। শুধু জানিয়েছে এ বাংলাদেশি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন।

অপরদিকে যে বাসটি পেছন দিকে এসে তাকে চাপা দেয় সেটি চালাচ্ছিলেন এক ভারতীয়। তার নামও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। শুধু বলেছে এ ভারতীয়র জন্ম হয়েছিল ১৯৮১ সালে।

কীভাবে এ ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে এবং এ নিয়ে পুলিশ স্টেশনে একটি মামলাও হয়েছে। আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটি রেফার করা হয়েছে।

সূত্র: আরব টাইমস অনলাইন 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।