রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার নেওয়া হবে মৎস্য শ্রমিক হিসেবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমা‌দের সরকারের কথা হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। ওমান আমা‌দের কাছ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেবে বলে জানিয়েছে। এ নিয়ে একটি চুক্তি সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে আবার আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। এরপর বিষয়গুলো চূড়ান্ত হবে।

ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বিগত সরকারের সময় থেকেই এটি বন্ধ আছে। বাংলাদেশিরা যাতে নিয়মিত ওমানে যেতে পারেন, সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

দক্ষ অভিবাসনের ওপর সরকার জোর দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই বিষয়টি আমরা ওমান সরকারকে তুলে ধরেছি। আমরা চাচ্ছি এখান থেকে আরও বেশি করে দক্ষ মানুষ যাতে ওমানে গিয়ে বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সরকার সেটাই চাইছে। সে জায়গাটিতে তারাও আগ্রহী। সে ব্যাপারে আমরা দুই দেশ কাজ কর‌ছি।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।