সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে কিছু দল: ডিএসসিসি প্রশাসক

সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে কিছু দল: ডিএসসিসি প্রশাসক
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন, পাঁচ বছর এভাবে কাজ করার সুযোগ পেলে বিরোধী দলের বলার মতো কিছু থাকবে না। এ কারণে তারা সরকারকে কাজ করতে দিতে চায় না এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ সুরক্ষায় শুধু গাছ লাগালেই হবে না উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, নদী, খাল, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিকভাবে পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে সবাইকে এ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগে থেকেই পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে।

তিনি বলেন, সুন্দরবন ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে সুরক্ষা দেয়। একইভাবে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

বুড়িগঙ্গার নাব্যতা ফেরাতে খনন

পরিচ্ছন্নতা ও নদী সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী শুষ্ক মৌসুমে নদীর চ্যানেল খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ড্রেন ও নদীতে পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান ডিএসসিসি প্রশাসক।

কামরাঙ্গীরচরে আট লেনের সড়ক

কামরাঙ্গীরচরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশের সুবিধার্থে কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণের কাজ চলছে।

তিনি জানান, চলতি অর্থবছরে এ প্রকল্পে ২৩৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কামরাঙ্গীরচরবাসীকে বেশি করে গাছ লাগানো এবং বুড়িগঙ্গা নদী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, কামরাঙ্গীরচরকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে এলাকার গ্যাস সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।