এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী.
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের যতদিন নরম থাকার ছিল, আমরা নরম থেকেছি। আর কিন্তু নরম থাকার উপায় নেই। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না। এর চাইতে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চাইতে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। ছিলও না। শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আমরা শেষ হবো না, আপনারা শেষ হবেন। কেউ নিজ বাড়িতে বা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে।তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করবেন না।সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করি। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, লাখ লাখ বাংলাদেশি ছেলেমেয়ে বিদেশে কাজ করছেন। তারা যদি টাকা না পাঠাতো দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত। কেউ খেতে পারতেন না, বেতনও পেতেন না।কাজেই সুঠাম সুন্দর মানুষ আমাদের তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে। সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশিরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের যতদিন নরম থাকার ছিল, আমরা নরম থেকেছি। আর কিন্তু নরম থাকার উপায় নেই। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না। এর চাইতে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চাইতে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। ছিলও না।
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আমরা শেষ হবো না, আপনারা শেষ হবেন। কেউ নিজ বাড়িতে বা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে।
তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করবেন না।
সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করি। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, লাখ লাখ বাংলাদেশি ছেলেমেয়ে বিদেশে কাজ করছেন। তারা যদি টাকা না পাঠাতো দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত। কেউ খেতে পারতেন না, বেতনও পেতেন না।
কাজেই সুঠাম সুন্দর মানুষ আমাদের তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে। সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশিরা।