সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা

বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিষয়ক গবেষক ড. তাসনিম জারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এ প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।”

পোস্টে তাসনিম জারা দাবি করেন, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন। তাদের অধিকাংশই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, “আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে পোস্টের শেষাংশে তিনি বলেন, “ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”

সম্প্রতি বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গ্রাহক অভিযোগ প্রকাশ করছেন। এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই ড. তাসনিম জারার এই মন্তব্য নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।

তবে তাসনিম জারার উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।