সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাবি শিবিরের উদ্যোগে জুলাই আপরাইজিং মিনি ম্যারাথন অনুষ্ঠিত

১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাবি শিবিরের উদ্যোগে জুলাই আপরাইজিং মিনি ম্যারাথন অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এবং "Run Against Fascism" প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই আপরাইজিং রান ২০২৬' মিনি ম্যারাথন।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ম্যারাথনের উদ্বোধন করা হয়। ক্যাম্পাসের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশ নেন।

শহীদ মিনার থেকে শুরু হওয়া ম্যারাথনটি জীববিজ্ঞান অনুষদ, এমএমএইচ (মীর মশাররফ হোসেন) হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। এখানে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্সসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ অর্গানগুলো অটোনোমাসলি ফাংশন করবে, বাংলাদেশের করাপশন বন্ধ হবে এবং ট্রান্সপারেন্সি ইনসিওর করা সম্ভব হবে—এমনটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে; কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। তবে আমরা জুলাইকে ব্যর্থ হতে দেব না। আমরাই জুলাইকে বাঁচিয়ে রাখব।"

এছাড়াও সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, "যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজের সাথেই আবার প্রতারণা করছে। আমরা চাই, এই সরকার যে রক্তের ওপর দাঁড়িয়ে এসেছে, যে ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, "শত শত শহীদ এবং আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই এবং আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। শহীদ পরিবার ও জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করব।"

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।