সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়—প্রশ্ন পাটওয়ারীর

১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়—প্রশ্ন পাটওয়ারীর
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের টিএসপি সার কিনতে হচ্ছে—এমন অভিযোগ তুলে ‘সিন্ডিকেটের’ বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সরকারি নির্ধারিত দামে টিএসপি সারের প্রতি বস্তার মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও কৃষকদের তা কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘টিএসপি সারের সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা। কৃষককে কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়!’

প্রতি বস্তায় অতিরিক্ত ৪৫০ টাকা নেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এই অতিরিক্ত অর্থ কোথায় যাচ্ছে এবং কার পকেটে যাচ্ছে। একই সঙ্গে এই কথিত সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, সিন্ডিকেটের কারও নাম নেই, পরিচয় নেই; তারা যেন অদৃশ্য ভূত! কিন্তু এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসেবে বারবার ভাইয়ার নামই সামনে আসছে।’

পরে পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘সবার আগে সিন্ডিকেট, সবার আগে ভাইয়া। ভাইয়া সিন্ডিকেট রাজ্যে সবাইকে স্বাগত!’

তবে তাঁর পোস্টে ব্যবহৃত ‘ভাইয়া’ শব্দটি দিয়ে কাকে বোঝানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি নাসীরুদ্দীন পাটওয়ারী।

টিএসপি সারের দাম নিয়ে তাঁর উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।