১১ দলীয় এমপিরা সংসদ বর্জন করে রাজপথে নামলে সরকার দুই দিনও টিকবে না: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
১১ দলীয় এমপিরা সংসদ বর্জন করে রাজপথে নামলে সরকার দুই দিনও টিকবে না: আমির হামজা.
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, “জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় সংসদ সদস্যরা যদি সংসদ বর্জন করে রাজপথে নামেন, তাহলে সরকার দুই দিনও টিকতে পারবে না।”বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনিসহ ১১ দলীয় জোটের নেতারা।সমাবেশে আমির হামজা বলেন, “পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে দেশ ছেড়েছে, তারা আর ফিরে আসেনি। তারপরও দেশে ১১ দলীয় ঐক্যকে ভাঙার নানা চেষ্টা চলছে।”আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি অবমাননার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এ ধরনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে তিনি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তীব্র ও বিতর্কিত মন্তব্যও করেন।সরকারের উদ্দেশে আমির হামজা বলেন, “দেশ পরিচালনার দায়িত্ব আপনাদের। পাঁচ বছর পরিচালনা করুন, কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করুন। দেশে যদি জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় সংসদ সদস্যরা সংসদ বর্জন করে রাজপথে নামেন, তাহলে সরকার দুই দিনও টিকতে পারবে না।”তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি বেড়েছে এবং কুষ্টিয়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, “জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় সংসদ সদস্যরা যদি সংসদ বর্জন করে রাজপথে নামেন, তাহলে সরকার দুই দিনও টিকতে পারবে না।”
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনিসহ ১১ দলীয় জোটের নেতারা।
সমাবেশে আমির হামজা বলেন, “পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে দেশ ছেড়েছে, তারা আর ফিরে আসেনি। তারপরও দেশে ১১ দলীয় ঐক্যকে ভাঙার নানা চেষ্টা চলছে।”
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি অবমাননার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এ ধরনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে তিনি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তীব্র ও বিতর্কিত মন্তব্যও করেন।
সরকারের উদ্দেশে আমির হামজা বলেন, “দেশ পরিচালনার দায়িত্ব আপনাদের। পাঁচ বছর পরিচালনা করুন, কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করুন। দেশে যদি জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় সংসদ সদস্যরা সংসদ বর্জন করে রাজপথে নামেন, তাহলে সরকার দুই দিনও টিকতে পারবে না।”
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি বেড়েছে এবং কুষ্টিয়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।