মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই অবৈধভাবে ইন্টারভিউ নিচ্ছে ট্রিপল এ ওভারসিজ
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই অবৈধভাবে ইন্টারভিউ নিচ্ছে ট্রিপল এ ওভারসিজ.
মালয়েশিয়ার শ্রমবাজার এখনো উন্মুক্ত হয়নি। এর মধ্যেই দেশটিতে লোক পাঠানোর আশ্বাস দিয়ে নিয়মবহির্ভূতভাবে ইন্টারভিউ নেওয়ার অভিযোগ উঠেছে ট্রিপল এ ওভারসিজ আরএল (২৬৩০)-এর বিরুদ্ধে।চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখের পর সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ঘোষণা আসতে পারে। এর আগেই আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনের চায়না টাউনে তাদের নিজস্ব অফিসে দুজন চীনা নাগরিককে এনে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।জানা গেছে, ট্রিপল এ ওভারসিজের পক্ষ থেকে দুই চীনা নাগরিককে এনে প্রায় ২০০ থেকে ৩০০ লোক জড়ো করা হয়। পরে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। এজন্য লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।মালয়েশিয়ার শ্রমবাজার এখনো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত না হলেও এভাবে লোক জড়ো করে মেডিকেল পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মালয়েশিয়ার শ্রমবাজার এখনো উন্মুক্ত হয়নি। এর মধ্যেই দেশটিতে লোক পাঠানোর আশ্বাস দিয়ে নিয়মবহির্ভূতভাবে ইন্টারভিউ নেওয়ার অভিযোগ উঠেছে ট্রিপল এ ওভারসিজ আরএল (২৬৩০)-এর বিরুদ্ধে।
চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখের পর সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ঘোষণা আসতে পারে। এর আগেই আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনের চায়না টাউনে তাদের নিজস্ব অফিসে দুজন চীনা নাগরিককে এনে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জানা গেছে, ট্রিপল এ ওভারসিজের পক্ষ থেকে দুই চীনা নাগরিককে এনে প্রায় ২০০ থেকে ৩০০ লোক জড়ো করা হয়। পরে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। এজন্য লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার এখনো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত না হলেও এভাবে লোক জড়ো করে মেডিকেল পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।