জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী.
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে কূটনৈতিক ও দলীয় সূত্র জানিয়েছে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে।সূত্রগুলো বলছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকও করতে পারেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।এবারের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ হবে। সংশ্লিষ্টদের মতে, এটি বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত।যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতিও চলছে।ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। তার ভাষায়, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে কূটনৈতিক ও দলীয় সূত্র জানিয়েছে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে।
সূত্রগুলো বলছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকও করতে পারেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এবারের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ হবে। সংশ্লিষ্টদের মতে, এটি বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতিও চলছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। তার ভাষায়, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।