সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরেই পে-স্কেল কার্যকর হবে এবং সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। 

সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।

পে কমিশনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি। আজ আলোচনা হয়েছে। অধিকতর আলোচনার প্রয়োজন আছে। আমরা পরে আবার বসবো। 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে পে-স্কেল হলে মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে তা ঘোষণার পর জানানো হবে। 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।