উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৬.
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ছয় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ১৪ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পিপালকোটির মায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের কারণে সুড়ঙ্গের ভেতরে একটি গর্ত তৈরি হয়। এরপর হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে।এতে সুড়ঙ্গের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।জেলা প্রশাসনের ভাষ্য, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ দুজন শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযানও চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ছয় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ১৪ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পিপালকোটির মায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের কারণে সুড়ঙ্গের ভেতরে একটি গর্ত তৈরি হয়। এরপর হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে।
এতে সুড়ঙ্গের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসনের ভাষ্য, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ দুজন শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযানও চলছে।