রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্প আটকে দিলেন আদালত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্প আটকে দিলেন আদালত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি পিটিশনের রায় ঘোষণা করেন ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের বিচারকেরা। তিন বিচারকের বেঞ্চের দুজন এই রায়ের পক্ষে ভোট দেন।

রায়ে আদালত বলেন, প্রত্যেক প্রেসিডেন্টের মনে রাখা উচিত, তাঁরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি। তাঁরা এই ভবনের মালিক নন। হোয়াইট হাউসে বড় কোনো বলরুম নির্মাণ করা হবে কি না, সেই সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়। এটি নির্বাহী বিভাগের ইচ্ছাধীন বিষয় নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণের কাজ শুরু করা হয়। প্রস্তাবিত স্থাপনাটির আয়তন ৯০ হাজার বর্গফুট। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ডলার।

তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। সংগঠনটির করা সেই পিটিশনের ওপরই শুক্রবার রায় দেন আপিল আদালত।

আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ জন্য ১৪ দিন সময় রয়েছে তাদের।

এই সময়ের মধ্যে ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আবেদন না করলে আপিল আদালতের রায়কেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।