রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্পেনের সেউতা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

স্পেনের সেউতা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলের ঘটনায় অন্তত ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে স্পেন জানিয়েছে, স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করা ৫০ হাজারের বেশি মানুষের বেশির ভাগই স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) সেউতায় স্পেনের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানান, স্পেনের অংশে এ পর্যন্ত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর অংশেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তাদের ভাষ্য, কেউ সাগরে ডুবে এবং কেউ সীমান্তের ব্রেকওয়াটার ও বেড়া টপকাতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৪৮ হাজার ৩০০ জন স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।

তবে সেউতার স্থানীয় সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস দাবি করেছেন, গত দুই দিনে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে জড়ো হওয়া মানুষকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে। অন্যদিকে স্পেন সীমান্তজুড়ে সেনাবাহিনীর যান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।

এ ঘটনার জেরে ইউরোপীয় দেশগুলোর মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। ইতালি স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থার কার্যকারিতা সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের মধ্যে আকাশ ও সমুদ্রপথে যাতায়াতে প্রভাব ফেলতে পারে। তবে মাদ্রিদ এ পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থি বলে মন্তব্য করেছে।

সীমান্ত থেকে ফিরে যাওয়া কয়েকজন অভিবাসী জানিয়েছেন, সেউতায় খাদ্য ও আশ্রয়ের সংকটের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন।

মরক্কোর তানজিয়ার শহরের এক তরুণ রয়টার্সকে বলেন, ‘কেন এসেছিলাম, সেটাই এখন বুঝতে পারছি না। গতকাল দুপুরের পর থেকে কিছুই খাইনি। তাই ফিরে যাচ্ছি।’

লারাশ শহরের ২০ বছর বয়সী আরেক অভিবাসীর দাবি, পাঁচ ঘণ্টা সাঁতরে সেউতায় পৌঁছানোর পরও তারা খাবার পাননি। পরে স্পেনের সেনাবাহিনী তাদের সীমান্ত এলাকা থেকে বের করে দেয়।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।