সিরিয়ার ইদলিবে ইসরায়েলি হামলা, নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সিরিয়ার ইদলিবে ইসরায়েলি হামলা, নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক.
সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে হামলা চালানো হয়। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করেছে।হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তাঁর এই ‘ফাঁদে’ তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে আঙ্কারা।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে না পড়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কের রয়েছে। তাঁর লক্ষ্য হলো এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।ইসরায়েলি হামলায় আবু-জুহুর বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে সেখানে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল বলে দাবি করে ইসরায়েল।তবে এ দাবি নাকচ করেছে তুরস্ক। সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থাও জানিয়েছে, ঘাঁটিতে তুরস্কের প্রতিনিধি দল গিয়েছিল পুনর্গঠনের বিষয়টি পর্যালোচনা করতে।তবে নেতানিয়াহুর দাবি, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল। এটিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছেন তিনি।ইসরায়েলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে এলে ইসরায়েল তা মেনে নেবে না। কারণ, এটি তাদের জন্য হুমকি।ঘটনাটি এমন সময় ঘটল, যখন সিরিয়ায় তুরস্কের সামরিক ভূমিকা নিয়ে ইসরায়েলের উদ্বেগ বাড়ছে। অন্যদিকে তুরস্ক বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন।সূত্র: দ্য নিউ আরব
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে হামলা চালানো হয়। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করেছে।
হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তাঁর এই ‘ফাঁদে’ তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে আঙ্কারা।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে না পড়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কের রয়েছে। তাঁর লক্ষ্য হলো এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।
ইসরায়েলি হামলায় আবু-জুহুর বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে সেখানে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল বলে দাবি করে ইসরায়েল।
তবে এ দাবি নাকচ করেছে তুরস্ক। সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থাও জানিয়েছে, ঘাঁটিতে তুরস্কের প্রতিনিধি দল গিয়েছিল পুনর্গঠনের বিষয়টি পর্যালোচনা করতে।
তবে নেতানিয়াহুর দাবি, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল। এটিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছেন তিনি।
ইসরায়েলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে এলে ইসরায়েল তা মেনে নেবে না। কারণ, এটি তাদের জন্য হুমকি।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন সিরিয়ায় তুরস্কের সামরিক ভূমিকা নিয়ে ইসরায়েলের উদ্বেগ বাড়ছে। অন্যদিকে তুরস্ক বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন।