রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিশুর সতর্কবার্তায় আগুন থেকে রক্ষা পেল পুরো পরিবার

শিশুর সতর্কবার্তায় আগুন থেকে রক্ষা পেল পুরো পরিবার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাতে পুরো পরিবার একসাথে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎই ঘরের ভেতর আগুনের শিখা দেখতে পায় পরিবারের এক শিশু। মুহূর্তেই চিৎকার করে সবাইকে সতর্ক করে দেয় সে। শিশুর এই তাৎক্ষণিক তৎপরতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে প্রাণ বেঁচেছে তিন শিশুসহ একই পরিবারের সাত সদস্যের।

ভারতের হায়দরাবাদের মেহদিপ্যাটনামের বিজয়নগর কলোনিতে অবস্থিত ‘এফএইচএএএস রেসিডেন্সি’র পাঁচতলার একটি ফ্ল্যাটে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। চার-পাঁচ বছর আগে নির্মিত এই পাঁচতলা আবাসিক ভবনটিতে প্রায় ৫০ জন বাসিন্দা বসবাস করেন।

হায়দরাবাদের ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই সাতজন সদস্য নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছায় এবং আগুনটি শুধু ওই ফ্ল্যাটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়। ফলে ভবনের অন্য ফ্ল্যাটগুলোতে আগুন ছড়ায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে, আগুনে তাদের একটি শোবার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি, গৃহস্থালি জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রায় ১৫ ভরি সোনা ও অন্যান্য অলঙ্কার নষ্ট হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

জরুরি ফোন পাওয়ার পর আম্বারপেট, অ্যাসেম্বলি এবং গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাতাস থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও ফায়ার ফাইটাররা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, শোবার ঘরের একটি সুইচবোর্ড প্যানেলে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।