রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সেন্ট্রাল আফ্রিকায় স্বর্ণখনি ধসে প্রাণ গেল অন্তত ৩০ শ্রমিকের

সেন্ট্রাল আফ্রিকায় স্বর্ণখনি ধসে প্রাণ গেল অন্তত ৩০ শ্রমিকের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ধসে অন্তত ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মামবেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে এ তথ্য জানিয়েছেন।

ধসের পর অল্প কয়েকজন শ্রমিক জীবিত অবস্থায় বের হতে পারেন। তাঁদের একজন ফ্লোরিয়ান। তিনি জানান, ধসের মাত্রা এতটাই বেশি যে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধারের আশা কম।

তবে খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকা পড়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

নানা-মামবেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে বলেন, দিনভর উদ্ধার তৎপরতায় খনি থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোলেইমানে বি বলেন, ‘এটা ছিল একটি ভয়াবহ ঘটনা।’ উদ্ধারকারী বাহিনী পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা চাওয়া হয়েছিল। পরে বহু মানুষ উদ্ধারকাজে অংশ নেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল চিত্র দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনি থেকে একটি মরদেহ টেনে বের করতে দেখা যায়। তাঁদের অধিকাংশই তরুণ-তরুণী।

সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ ও সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট স্বর্ণখনিতে ধসের ঘটনা নতুন নয়। দেশটিতে ছোট আকারের শত শত স্বর্ণখনি রয়েছে। এসব খনিতে কাজ করেন বিপুলসংখ্যক মানুষ।

খনিগুলোর বেশির ভাগেই নিরাপত্তাব্যবস্থা খুবই দুর্বল। ফলে প্রায়ই ধসসহ নানা দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, এনডিটিভি
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।