প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির.
সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ সোমবার দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য লিখিতভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি।এসব প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। একই বৈঠকে পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হবে।রোববার এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। পরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।নতুন করে অসন্তোষের অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। সিজেপির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।দলটির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিজেপির ভাষ্য, ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।তবে আদালতের এসব নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি।সিজেপির ভাষ্য, আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার মতো বিষয়গুলোতে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে দাবি করেছে তারা।আগের আন্দোলন স্থগিত করাকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করেছে সিজেপি। দলটি বলেছে, ওই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের আশ্বাস দিয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে দলটি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ সোমবার দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য লিখিতভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি।
এসব প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। একই বৈঠকে পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হবে।
রোববার এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। পরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।
নতুন করে অসন্তোষের অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। সিজেপির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।
দলটির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিজেপির ভাষ্য, ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।
তবে আদালতের এসব নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।
দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি।
সিজেপির ভাষ্য, আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার মতো বিষয়গুলোতে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে দাবি করেছে তারা।
আগের আন্দোলন স্থগিত করাকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করেছে সিজেপি। দলটি বলেছে, ওই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের আশ্বাস দিয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে দলটি।