নেপালে পাহাড়ি ঢলে নিহত ২২, নিখোঁজ ৩৮৪ জন.
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন।নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক। বিদেশি নাগরিক ২৯১ জন।নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়। তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক ও ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন।এ ছাড়া ১২ জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ রয়েছেন।নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের তালিকায় ১৭ জন মালয়েশীয় নাগরিক রয়েছেন। দক্ষিণ আফ্রিকার চারজন এবং যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিকও নিখোঁজ।এ ছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।তালিকায় থাকা আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক। বিদেশি নাগরিক ২৯১ জন।
নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়। তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক ও ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন।
এ ছাড়া ১২ জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ রয়েছেন।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের তালিকায় ১৭ জন মালয়েশীয় নাগরিক রয়েছেন। দক্ষিণ আফ্রিকার চারজন এবং যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিকও নিখোঁজ।
এ ছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।
তালিকায় থাকা আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।