রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নেপাল-তিব্বতে বন্যায় ৬৭৫ মৃত্যু, নিখোঁজ আড়াই হাজারের বেশি

নেপাল-তিব্বতে বন্যায় ৬৭৫ মৃত্যু, নিখোঁজ আড়াই হাজারের বেশি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের পঞ্চম দিনেও আজ রোববার (৩০ আগস্ট) জোরালোভাবে চলছে উদ্ধার অভিযান।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে ভয়াবহ পানির স্রোত তৈরি হয়ে থাকতে পারে। সেই স্রোতেই এই ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন ও মাল্টার ৪ জন রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অন্যদের মধ্যে বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিক রয়েছেন। আরও ২১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। যোগাযোগব্যবস্থার পাশাপাশি দুর্গম ভূখণ্ডও উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।