রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের শঙ্কায় বাড়ল আন্তর্জাতিক তেলের দাম

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের শঙ্কায় বাড়ল আন্তর্জাতিক তেলের দাম
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় এ অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ১৪ ডলার। এর আগে আগের সেশনে ব্রেন্টের দাম জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪২ সেন্ট। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ০৪ ডলার। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। এর মধ্যে তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।