রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। গতকাল শনিবার কায়লোসহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়।

ওমান উপসাগরে এম/টি কায়লো ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

আজ রোববার সকালে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে।

ভিডিও প্রকাশের পাশাপাশি এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। ট্যাংকারটি সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ হয়।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করেছে। ইরানের বেশির ভাগ জাহাজও ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে দেশটি।

সেন্টকমের সর্বশেষ বক্তব্যে সেই দাবিই আবার উঠে এসেছে। সংস্থাটি বলছে, আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল, নতুন করে এম/টি কায়লোও সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডও হামলা চালিয়েছে। ইরানের দাবি, তারা যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজে হামলা করেছে। এ ছাড়া অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।

গতকাল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জেরেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

সূত্র: আলজাজিরা
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।