রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে নিহত ২৫
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়।

বাসে থাকা অনেক যাত্রী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। এটি চালকের ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর আয়োজন করা হতো। দুর্ঘটনায় চালকও নিহত হয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।