রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

যুদ্ধ বন্ধসহ তিন শর্ত ইরানের, অপেক্ষা ট্রাম্পের জবাবের

যুদ্ধ বন্ধসহ তিন শর্ত ইরানের, অপেক্ষা ট্রাম্পের জবাবের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই গতকাল শনিবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান।

ইরানের শর্ত তিনটি হলো—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ ও সম্পদ ছাড় করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া।

রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতার এরই মধ্যে ইরানের শর্তগুলো ওয়াশিংটনে পৌঁছে দিয়েছে। তেহরান এখন ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

ইরানের এসব শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের স্বার্থের জন্যও ইতিবাচক হবে বলে দাবি করেন রেজাই। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা ব্যর্থ হলে ইরান ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন রেজাই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুর্বলতাগুলো ইরান চিহ্নিত করেছে। সম্ভাব্য মার্কিন বিমান হামলা মোকাবিলায় তেহরান আগের তুলনায় বেশি প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

রেজাই আরও বলেন, সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছাকাছি ইরান জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের ওপর হামলা হলে অঞ্চলটির মার্কিন ঘাঁটি ও স্বার্থে আরও শক্তিশালী হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনেরও সমালোচনা করেন রেজাই। তাঁর ভাষ্য, আগের সমঝোতা স্মারক থেকে ওয়াশিংটন সরে যাওয়ার পর ইরানকে যুক্তরাষ্ট্রের বিষয়ে নিজেদের কৌশল পুনর্মূল্যায়ন করতে হয়েছে। চলমান সংঘাতের জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দায়ী করেন।

আঞ্চলিক সংঘাত কমানোর ওপরও গুরুত্ব দেন রেজাই। সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যকার সংঘাতের অবসান চান বলে জানান তিনি। তাঁর দাবি, হুতিরাও রিয়াদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

কাতার ও পাকিস্তান কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। পরে সেটি কার্যকর না থাকায় নতুন করে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।

ইরানের তিন শর্ত প্রকাশ্যে আসার পর এখন আলোচনার সম্ভাবনা এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।