যুদ্ধ বন্ধে ওমান বাধা হলে ব্যাপক বোমা হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
যুদ্ধ বন্ধে ওমান বাধা হলে ব্যাপক বোমা হামলার হুমকি ট্রাম্পের.
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে ব্যাপক বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। এর আগেও পারস্য উপসাগরের মিত্র দেশ ওমানকে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার কথা বারবার বলে আসছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পও দ্রুত যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা জানিয়ে আসছেন।এই সংঘাতের প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতেও। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল যেত।সংঘাত শুরুর পর ইরান নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। এতে এই রুট দিয়ে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।হরমুজ প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান। প্রণালিটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি ইরান জানিয়েছে, হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।ফক্স নিউজকে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ব্যাপক বোমা হামলা চালাবে।এর আগে গত মে মাসে এক মন্ত্রিসভা বৈঠকেও ওমানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় অনানুষ্ঠানিকভাবে তিনি বলেছিলেন, ‘সঠিক আচরণ’ না করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়া’ হবে।এদিকে গত শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার হুমকি দেন। তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।একই সঙ্গে হরমুজ দখলের চেষ্টা করা হলে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে ব্যাপক বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। এর আগেও পারস্য উপসাগরের মিত্র দেশ ওমানকে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার কথা বারবার বলে আসছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পও দ্রুত যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা জানিয়ে আসছেন।
এই সংঘাতের প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতেও। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল যেত।
সংঘাত শুরুর পর ইরান নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। এতে এই রুট দিয়ে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
হরমুজ প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান। প্রণালিটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি ইরান জানিয়েছে, হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ব্যাপক বোমা হামলা চালাবে।
এর আগে গত মে মাসে এক মন্ত্রিসভা বৈঠকেও ওমানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় অনানুষ্ঠানিকভাবে তিনি বলেছিলেন, ‘সঠিক আচরণ’ না করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়া’ হবে।
এদিকে গত শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার হুমকি দেন। তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
একই সঙ্গে হরমুজ দখলের চেষ্টা করা হলে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান।