জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি, প্রাণ গেল অন্তত ৪৪ জনের.
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ জন যাত্রী ধারণের ক্ষমতা ছিল ফেরিটির। তবে দুর্ঘটনার সময় এতে ১২০ জন ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন শিশু ছিল।মঙ্গলবার বৈরী আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা যায়।জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।তবে টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুরাও ফেরিটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।ফেরিটি দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) অধীন। এটি উত্তরাঞ্চলীয় কারিবা শহরের সঙ্গে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ জন যাত্রী ধারণের ক্ষমতা ছিল ফেরিটির। তবে দুর্ঘটনার সময় এতে ১২০ জন ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন শিশু ছিল।
মঙ্গলবার বৈরী আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।
তবে টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুরাও ফেরিটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
ফেরিটি দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) অধীন। এটি উত্তরাঞ্চলীয় কারিবা শহরের সঙ্গে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।