জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, বাড়তে পারে প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, বাড়তে পারে প্রাণহানি.
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আগে নিহতের সংখ্যা ২৮ জন জানানো হয়েছিল। শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকার নতুন করে আরও কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প। এতে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান প্রধান সড়ক। জরুরি সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর একটি ঘটেছে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি বড় কাগজ কলে। ভূমিকম্পে স্থাপনাটি গুরুতর কাঠামোগত ক্ষতির পর ধসে পড়ে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে।আরেকটি বড় দুর্ঘটনা ঘটে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলে। ভূমিকম্পের পর সেখানে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হন।উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। গৃহহীনদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আগে নিহতের সংখ্যা ২৮ জন জানানো হয়েছিল। শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকার নতুন করে আরও কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প। এতে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান প্রধান সড়ক। জরুরি সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর একটি ঘটেছে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি বড় কাগজ কলে। ভূমিকম্পে স্থাপনাটি গুরুতর কাঠামোগত ক্ষতির পর ধসে পড়ে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে।
আরেকটি বড় দুর্ঘটনা ঘটে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলে। ভূমিকম্পের পর সেখানে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হন।
উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। গৃহহীনদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।