ইরানে আট মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
alamin dhakaprobe
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৩ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ইরানে আট মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর.
ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।শনিবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (আইএইচআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।আইএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রতি মাসেই ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে প্রতি মাসে গড়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএইচআর। সংস্থাটির দাবি, অনেক মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও মামলা ও তাঁদের অবস্থার বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাত কারাগার, ইয়াজদ কারাগার ও ইসফাহানের দাস্তগার্ড কারাগারে। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে।গত জানুয়ারিতে ইসফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।এ ছাড়া গত জুলাইয়ে আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।আইএইচআর জানিয়েছে, এসব মৃত্যুদণ্ড কার্যকরের বেশিরভাগের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে চলতি বছরে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্দিষ্টভাবে জানা কঠিন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।
শনিবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (আইএইচআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রতি মাসেই ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে প্রতি মাসে গড়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএইচআর। সংস্থাটির দাবি, অনেক মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও মামলা ও তাঁদের অবস্থার বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাত কারাগার, ইয়াজদ কারাগার ও ইসফাহানের দাস্তগার্ড কারাগারে। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে।
গত জানুয়ারিতে ইসফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া গত জুলাইয়ে আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
আইএইচআর জানিয়েছে, এসব মৃত্যুদণ্ড কার্যকরের বেশিরভাগের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে চলতি বছরে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্দিষ্টভাবে জানা কঠিন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।