রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরান ইস্যুতে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-আরব সামরিক বৈঠক

ইরান ইস্যুতে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-আরব সামরিক বৈঠক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আট আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং হুতিদের নিয়ে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস গতকাল মঙ্গলবার দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে জার্মানিতে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

বৈঠকটির বিষয়ে অংশগ্রহণকারী কোনো সরকারই আগে প্রকাশ্যে ঘোষণা দেয়নি। অ্যাক্সিওস বলছে, ছয় মাসের বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর এটি এ ধরনের প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

বৈঠকে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন। ফলে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

পরে যুক্তরাষ্ট্রের সেন্টকমও জার্মানিতে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি নির্ধারিত সম্মেলনের কথা নিশ্চিত করে। সেন্টকম এর আগে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বাহরাইনে ১২ দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বৈঠকে ব্র্যাড কুপার বলেন, ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হলেও অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর ওয়াশিংটনের পরিকল্পনাও তিনি বৈঠকে তুলে ধরেন। হরমুজের নিরাপদ নৌ চলাচল বর্তমানে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের আলোচনার অন্যতম প্রধান বিষয়।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল আইয়াল জামির একাধিক ফ্রন্টে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে বৈঠকে বিস্তারিত তথ্য দেন। এর আগে ব্র্যাড কুপারের সঙ্গে তাঁর বৈঠকে ইরানবিরোধী চলমান অভিযান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছিল।

২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সামরিক সহযোগিতা ধীরে ধীরে বেড়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে এ সহযোগিতা জোরদার হয়েছে।

চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতাও বেড়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তথ্য, নজরদারি ও অনুসন্ধান-সংক্রান্ত সহায়তাও দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা এবং বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তাদের নিয়ন্ত্রণ বিস্তারের প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হয়। হুতিদের কর্মকাণ্ডকে ঘিরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে।

অ্যাক্সিওসের একটি সূত্র জানিয়েছে, সেন্টকমের সক্রিয় সম্পৃক্ততায় ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে হুতিদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে ইসরায়েলের সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা চলছে।

সম্ভাব্য এই সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য ও নজরদারি সহযোগিতা থাকতে পারে বলে সূত্রটি জানিয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।