রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হরমুজে যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত মূল্যবান ও অত্যাধুনিক একটি এমকিউ-৯ রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির মহাকাশ বাহিনীর উন্নত ও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিক্ষিপ্ত নিখুঁত গোলার আঘাতে ড্রোনটি ধ্বংস হয় বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের পেছনে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৩ কোটি মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিনশ কোটি টাকারও বেশি) খরচ হয়ে থাকে।

পেন্টাগনের নথি অনুযায়ী, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন বহরে থাকা এই ড্রোনগুলো ধারাবাহিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ শুরুর পর বিভিন্ন সংঘাতে এ পর্যন্ত আমেরিকার বেশ কয়েকটি অত্যাধুনিক এই ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।  সূত্র- পার্সটুডে
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।