রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ: মার্কিন অর্থমন্ত্রী

হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ: মার্কিন অর্থমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

আগামী দুই দিনের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে আরো স্বাভাবিক অবস্থানের দিকে নিয়ে যাওয়ার মতো একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।

চুক্তির অধীনে তেহরানকে কোনো টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে বেসেন্ট জানান, এই চুক্তি প্রণালিতে অবাধ চলাচলের অনুমতি দেবে। তিনি বলেন, এটি অবাধ চলাচলের সুযোগ তৈরি করবে। গত কয়েক দিনে সেখানে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও আমরা এখনই বেশ কিছু জাহাজ বের হতে দেখছি।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলে জ্বালানি তেলের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে মার্কিন অর্থমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন। তিনি জানান, সেখানে শত শত জাহাজ বের হওয়ার অপেক্ষায় রয়েছে।

সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পরিস্থিতি এখনো কিছুটা অনিশ্চিত হলেও বর্তমানে বেশ কিছু জাহাজ বেরিয়ে আসছে। তাই আমি আশা করি জ্বালানি পণ্যের মূল্য আবার কমে স্বাভাবিক হবে, যা পুরো বিশ্বের জন্যই ভালো হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে আরো বেশি জাহাজ চলাচলের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও কোনো চূড়ান্ত চুক্তি এখনো হয়নি।

পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের রুবিও বলেন, ওই আলোচনাগুলোতে অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি খুব দ্রুতই তা সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।