রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফের ভিডিও বার্তা মোদির, এবার যা বললেন

ফের ভিডিও বার্তা মোদির, এবার যা বললেন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভারতের পরীক্ষাব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ নিয়ে আয়োজিত আলোচনায় ইতিবাচক সাড়া দেওয়ায় দেশের তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার একটি সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই বজায় থাকে এবং আমাদের এই সম্পর্ক আরো দৃঢ় ও সক্রিয় হয়ে ওঠে।’

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকালকের ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ।’

এর আগে গত বৃহস্পতিবার প্রকাশিত অন্য এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস রোধে ভারতের কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক ‘নিট’ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং তা কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা বিক্ষোভের প্রেক্ষাপটে এই উদ্যোগের কথা জানান তিনি।

মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। সেই সঙ্গে কঠোর শাস্তির বিধান রেখে শিগগিরই মন্ত্রিসভায় একটি খসড়া বিল তোলা হবে। আগামী সপ্তাহেই বিলটি সংসদে পাস করার চেষ্টা চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবারের বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টের।’

তিনি আরো জানান, গত আড়াই মাসে সরকার এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে একাধিক আইনি ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যার ফলাফল গত ১৯ জুলাই প্রকাশিত হয়।

এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে সংসদে পাস করার জন্য উত্থাপন করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।