এখনই সমঝোতার সবচেয়ে ভালো সময়, বললেন পেজেশকিয়ান.
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশকে ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার বাইরে বেরিয়ে আসতে হবে। তাঁর মতে, এ পরিস্থিতি থেকে বের হয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।ইরানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, দেশে এখন ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।এই পরিস্থিতিতে এখনই একটি সমঝোতায় পৌঁছানো সবচেয়ে ভালো হবে বলে মনে করেন পেজেশকিয়ান।ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের আগেই একটি যোগাযোগব্যবস্থা তৈরি করা উচিত ছিল।তাঁর ভাষ্য, যেকোনো সমঝোতা স্মারকে লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই এসব ঘটনা মোকাবিলায় শুরুতেই একটি দল গঠন করা প্রয়োজন ছিল। যুদ্ধের পথে না গিয়ে সেই দল লঙ্ঘনের ঘটনাগুলো সমাধানের চেষ্টা করতে পারত।পেজেশকিয়ান বলেন, এখন কীভাবে এসব লঙ্ঘনের ঘটনা সমাধান করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে ওমানে চলমান আলোচনায় বিষয়গুলো নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে, যেখানে ইরান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরতে পারবে।সূত্র: আলজাজিরা
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশকে ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার বাইরে বেরিয়ে আসতে হবে। তাঁর মতে, এ পরিস্থিতি থেকে বের হয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।
ইরানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, দেশে এখন ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে এখনই একটি সমঝোতায় পৌঁছানো সবচেয়ে ভালো হবে বলে মনে করেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের আগেই একটি যোগাযোগব্যবস্থা তৈরি করা উচিত ছিল।
তাঁর ভাষ্য, যেকোনো সমঝোতা স্মারকে লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই এসব ঘটনা মোকাবিলায় শুরুতেই একটি দল গঠন করা প্রয়োজন ছিল। যুদ্ধের পথে না গিয়ে সেই দল লঙ্ঘনের ঘটনাগুলো সমাধানের চেষ্টা করতে পারত।
পেজেশকিয়ান বলেন, এখন কীভাবে এসব লঙ্ঘনের ঘটনা সমাধান করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে ওমানে চলমান আলোচনায় বিষয়গুলো নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে, যেখানে ইরান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরতে পারবে।