ব্রেন্টের দাম ১০৩ ডলার ছাড়াল, বাড়ল ডব্লিউটিআইও.
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।এর আগে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমেছিল। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। ডব্লিউটিআইয়ের দাম কমে দাঁড়ায় ৮৯ দশমিক ৩৮ ডলারে।তবে বুধবার আবারও তেলের দাম বেড়েছে। এর পেছনে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প এমন খবর অস্বীকার করেছেন যে তাঁর প্রশাসন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে।ইরান এর আগে সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং আটকে থাকা অর্থের একটি অংশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। জুলাইয়ের পর এটি হতে পারে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছিল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমেছিল। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। ডব্লিউটিআইয়ের দাম কমে দাঁড়ায় ৮৯ দশমিক ৩৮ ডলারে।
তবে বুধবার আবারও তেলের দাম বেড়েছে। এর পেছনে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প এমন খবর অস্বীকার করেছেন যে তাঁর প্রশাসন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে।
ইরান এর আগে সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং আটকে থাকা অর্থের একটি অংশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। জুলাইয়ের পর এটি হতে পারে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।
অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছিল।