বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদ, কঙ্গোতে আগুনে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদ, কঙ্গোতে আগুনে নিহত ২২.
বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরু করিডোর ও সীমিত বের হওয়ার পথ থাকায় অনেকে ভবনের ভেতরে আটকা পড়েন।লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি। তিনি ঘটনাটিকে মর্মান্তিক ট্র্যাজেডি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় কিনশাসাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরু করিডোর ও সীমিত বের হওয়ার পথ থাকায় অনেকে ভবনের ভেতরে আটকা পড়েন।
লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি। তিনি ঘটনাটিকে মর্মান্তিক ট্র্যাজেডি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় কিনশাসাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।