রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পাশে নেতানিয়াহু

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পাশে নেতানিয়াহু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক অঙ্গনের আলোচিত এই নেতা জানিয়েছেন, শিরোপার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার জয় কামনা করছেন।

শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে সাক্ষাৎকালে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু।

এ সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি শুভেচ্ছা বার্তাও নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত।

ওই বার্তায় মিলেই নেতানিয়াহুকে ‘বন্ধু’ উল্লেখ করে আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন বন্ধু।

সত্যিকারের বন্ধু, একজন মহান বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি।
আগামীকালের ম্যাচসহ আরও অনেক বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা।’
বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ সময় সোমবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মেসির নেতৃত্বাধীন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে রয়েছে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে স্পেনও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে।

এই ফাইনাল শুধু ফুটবলের লড়াই নয়, রাজনৈতিকভাবেও এর আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার অবস্থান অনেক ক্ষেত্রেই ভিন্ন। ফিলিস্তিন ইস্যুতে স্পেন তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এমন প্রেক্ষাপটেই নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থনকে রাজনৈতিকভাবেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।