বিশ্ববাজারে কমল তেলের দাম.
এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেনের শুরুতেই তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার অপেক্ষায় এই দরপতন হয়েছে।সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে।সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার ধরন ও এর সম্ভাব্য প্রভাব স্পষ্ট হলে তেলের বাজারের পরবর্তী গতিপথও পরিষ্কার হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেনের শুরুতেই তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার অপেক্ষায় এই দরপতন হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে।
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার ধরন ও এর সম্ভাব্য প্রভাব স্পষ্ট হলে তেলের বাজারের পরবর্তী গতিপথও পরিষ্কার হবে।