রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

‘ভুয়া খবরের’ অভিযোগে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

‘ভুয়া খবরের’ অভিযোগে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাও (MS NOW) ও পলিটিকোকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এসব সংবাদমাধ্যম তাঁর প্রশাসন নিয়ে নিয়মিত ‘ভুয়া খবর’ প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট, তাঁর প্রশাসন বা যুক্তরাষ্ট্র নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর ‘মিথ্যা’ ও ‘মনগড়া’ তথ্য প্রচারের সুযোগ থাকা উচিত নয়।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে অন্য সংবাদমাধ্যমকেও একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। পরে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেও তিনি আরও সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথা বলেন।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। তবে এটি ঠিক কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করা হয়নি। সাংবাদিকদের হোয়াইট হাউজের মাঠে প্রবেশ, প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়া বা প্রেস পুলে থাকার ওপর নিষেধাজ্ঞা কীভাবে প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পরও সিএনএনের সাংবাদিকেরা হোয়াইট হাউজে কাজ করছিলেন। ফলে ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘোষণার আইনি প্রভাব নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত। এ কারণে ট্রাম্পের পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর প্রশাসন অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের ওভাল অফিস, এয়ার ফোর্স ওয়ানসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশে বাধা দিয়েছিল। পরে এ নিয়ে আদালতে মামলা হয়।

এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউজে প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল। ওই ঘটনাও আদালতে গড়িয়েছিল।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।