রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী করতে আগ্রহী ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় থেকেই দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটাই ভারতের মনোভাব। দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিতে চায় ভারত। এই সম্পর্ক হবে ভবিষ্যৎমুখী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে ভারত আগেও তার অবস্থান জানিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চেয়ে এসেছে।

জয়সোয়াল বলেন, দুই দেশের মধ্যে যে কাঠামোগত ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যেই থেকে যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত ভারত।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।